March 23, 2026, 7:53 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সাইলেন্ট হার্ট অ্যাটাকের লক্ষণ

লাইফস্টাইল:

বিশ্বে হার্ট অ্যাটাকে মৃত্যুর হার বাড়ছেই। ৫০ থেকে ৮০ শতাংশ হার্ট অ্যাটাকের আগ মুহূর্ত পর্যন্ত রোগী বোঝেনই না কোনও কিছু। এগুলোকে বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক। হৃদযন্ত্র ঠিক মতো অক্সিজেন গ্রহণ করতে না পারলে কিছু লক্ষণ দেখা দেয়। অনেক সময় অসচেতনতার কারণে বিভিন্ন লক্ষণ দেখা দিলেও আমরা আমলে নিই না। খানিকটা সচেতন থাকলে নিঃশব্দ হার্ট অ্যাটাকে মৃত্যু রোধ করা সম্ভব। জেনে নিন কোন কোন লক্ষণে বুঝবেন যে হার্ট অ্যাটাক হতে পারে।

হার্ট অ্যাটাকের প্রথম লক্ষণ হচ্ছে বুকে ব্যথা। যদিও বুকে ব্যথার আরও নানা কারণ থাকতে পারে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে, বেশিরভাগ হার্ট অ্যাটাকে বুকের বাম দিকের মধ্যখানে অস্বস্তিবোধ হয়। এই অস্বস্তি বেশ কয়েক মিনিট স্থায়ী হতে পারে। আবার বারবার ফিরে আসতে পারে এই অস্বস্তি বা ব্যথা। বুকে চাপ লাগা, ভারি লাগা কিংবা ব্যথাবোধ হতে পারে।

গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে যেমন বুক জ্বালাপোড়া করা, বমি ভাব অথবা পেটে ব্যথা। পেটের ব্যথা মাঝ বরাবর উপরের দিকে উঠতে পারে। এই ধরনের ব্যথা কয়েক মিনিট স্থায়ী হতে পারে। এছাড়া পেট ও বুকের অংশ ভারি বোধ হতে পারে।

মাথা ঘোরা ও দুর্বল লাগাও হার্ট অ্যাটাকের লক্ষণ। হতে পারে শ্বাসকষ্টের মতো সমস্যাও। অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলেন রোগী।
বুকের ব্যথা ছড়িয়ে পড়া হার্ট অ্যাটাকের লক্ষণ। অনেক সময় ব্যথা বাম দিকের ঘাড়, গলা ও বাহুতে ছড়িয়ে পড়ে। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

তথ্য: টাইম অব ইন্ডিয়া

Share Button

     এ জাতীয় আরো খবর