April 13, 2026, 9:42 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চেলসি বোর্নমাউথে ধরাশায়ী

চেলসি বোর্নমাউথে ধরাশায়ী

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠেই বোর্নমাউথের কাছে হেরে গেছে চেলসি।

বুধবার রাতে ৩-০ গোলের হারে আন্তোনিও কন্তের দল। স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল তিনটি হজম করে চেলসি।

৫১তম মিনিটে বোর্নমাউথকে ক্যালাম উইলসন এগিয়ে নেওয়ার পর ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুনিয়র স্তানিস্লাস। তিন মিনিট পর নাথান আকে লক্ষ্যভেদ করলে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় বোর্নমাউথ।

তৃতীয়বারের মতো লিগে খেলা বোর্নমাউথের বড় দলকে ধরাশায়ী করা এই প্রথম নয়। ২০১৫-১৬ মৌসুমে দলটি চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল। ২০১৬-১৭ মৌসুমে লিভারপুল ও লেস্টার সিটির বিপক্ষে জিতেছিল দলটি। জানুয়ারির শুরুতেই আর্সেনালকে হারিয়ে চমক উপহার দিয়েছিল বোর্নমাউথ।

২৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে দলটি। ৫০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে লিভারপুলের পেছনে চতুর্থ স্থানে আছে চেলসি।

বুধবার রাতে অন্য ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ৩-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে। ওয়েম্বলিতে টটেনহ্যাম হটস্পারের কাছে ২-০ গোলে হারা ইউনাইটেড ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর