April 13, 2026, 3:09 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ
বগুড়ার মহাস্থানে ডিবি পুলিশের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 বগুড়া রিপোর্টার :– বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম) সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে জেলা গোয়েন্দা শাখা টিম ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান গো-হাটি এলাকা থেকে ২কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ২৯মার্চ রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার মহাস্থান চৌকান্ডি নামক স্থানের কামারপট্রির সামনে থেকে ২জনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷
আটককৃত গাঁজা ব্যবসায়ীরা হলোঃ শিবগঞ্জ উপজেলার মোকামতলা মুরাদপুর গ্রামের রাজা মিয়ার পুত্র সাইদী হাসান(২২) ও গাবতলী উপজেলার  চকদহ এলাকার মনছের আলীর পুত্র জিয়াউর রহমান জিয়া।
তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর