April 10, 2026, 11:29 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য কমছে না কোনোভাবেই। দালাল ও সিন্ডিকেটের
দৌরাত্মে কাঙ্খিত সেবা মিলছেনা মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে। সেবা প্রত্যাশীদের
অভিযোগ, নির্ধারিত ট্রাভেল এজেন্সি ও দালালের মাধ্যমে পাসপোর্ট আবেদন জমা দিলেই দ্রæত সেবা
মেলে। দালাল ছাড়া পাসপোর্টের আবেদন করলে আবেদনকারীকে নানা বাহানার সম্মুখীন হতে হয়।
পাসপোর্ট অফিসের অনেক কর্মকর্তা ও কর্মচারী সার্ভার নষ্ট, ছবিতে সমস্যা, জন্ম তারিখে ভুলসহ
নানা কারণ দেখিয়ে টালবাহানা করতে থাকেন। তবে কর্তৃপক্ষ বলছে, জনবল সংকট ও আবেদনকারীর তথ্যগত
ভুলের কারণে পাসপোর্ট দিতে দেরি হচ্ছে।

mostbet


নতুন পাসপোর্টেরে আবেদন করাসহ বিভিন্ন কাজে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে
আসেন প্রতিদিন চার-পাঁচশ মানুষ। তবে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে জমা
দিতে পারছেন না আবেদন পত্র। অনেকেই আবার সময়মতো পাসপোর্ট হাতে না পেয়ে বার বার ধর্না
দিচ্ছেন পাসপোর্ট অফিসে।এভাবে মাসের পর মাস আটকে রাখা হয় পাসপোর্ট ডেলিভারি। আর
দালালদের হাত ধরে পাসপোর্ট আবেদন করলে অফিস থেকে এ ধরনের কোনো বাহানা শুনতে হয় না। দালালের
মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে ঠিকই সঠিক সময়ে পাসপোর্ট হাতে পাওয়া যায়। তাই পাসপোর্ট
অফিসের কর্মকর্তা ও দালালদের মধ্যে যোগসাজশের প্রশ্ন ওঠে। এ ধরনের পরিস্থিতি এড়াতে স্থায়ীভাবে
পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করতে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন সেবা প্রত্যাশিরা।
অভিযোগ আছে, পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্রের শক্তিশালী
সিন্ডিকেটের কারণেই এই ভোগান্তি। ট্রাভেল এজেন্সি ও দালাল ধরে আবেদন করলে সহজে মিলছে
পাসপোর্ট। এরজন্য সরকারি ফির চেয়ে বাড়তি তিন থেকে চার হাজার টাকা নিচ্ছে দালাল সিন্ডিকেট।
এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা।
অভিযোগ অস্বীকার করেছেন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ ইউসুফ, তিনি জানান,
জাতীয় পরিচয় পত্র ও আগের পাসপোর্টের মধ্যে তথ্যের অমিল থাকায় কিছুটা বিলম্ব হয়। রয়েছে জনবল
সংকটও।

Share Button

     এ জাতীয় আরো খবর