March 25, 2026, 12:37 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রামপালে ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি জেড মুন্সি

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের ঐতিহ্যবাহী ফয়লাহাট কামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রত্যক্ষ ভোট সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড। সোমবার বিকাল ৩ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে ৯ জন সদস্য অংশ নিয়ে ভোট প্রদান করেন। এতে ২ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। প্রার্থীরা হলেন, মো. আশরাফুজ্জান এবং উজলকুড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড। আশরাফুজ্জামান পান ২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মুন্সি বোরহান উদ্দিন পান ৭ ভোট। রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। তাকে সহযোগিতা করেন শিক্ষা কর্মকর্তা পুষ্পেন সরকার। এ সময় উভয় পক্ষের সমর্থকরা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন রামপাল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম। উল্লেখ যে, উক্ত বিদ্যালয়ের পূর্বের সভাপতি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। নির্বাচনে জয়লাভের পরে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। #

মোঃ নাজমুল হুদা
রামপাল বাগেরহাট

Share Button

     এ জাতীয় আরো খবর