April 20, 2026, 9:34 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে শিক্ষার্থীকে জুতা ধোয়া পানি পান করনোয় মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

ঝালকাঠিতে শিক্ষার্থীকে জুতা ধোয়া পানি পান করনোয় মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের জুতা ধুঁয়ে পানি খাওয়ানোর অপরাধে দায়ের হওয়া শিশু নির্যাতন মামলায় ঝালকাঠিতে মো.মনিরুজ্জামান (৫৫) নামের এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিক্ষক মো. মনিরুজ্জামান শহরের বিকনা এলাকার মৃত. আনোয়ার হোসেনের ছেলে ও বিকনা দ্বীনিয়া মহিবুল্লাহ মাদ্রাসার শিক্ষক। পুলিশ জানিয়েছে, গত ২৮ জানুয়ারী ঝালকাঠির শহরতলির বিকনা দ্বীনিয়া মহিবুল্লাহ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের গণিত শিক্ষক মো. মনিরুজ্জামান ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে বলেন। তখন অনেকে লিখতে পারলেও নাছিরুল্লাহ ও একই শ্রেনীর যুবায়েরসহ বেশ কয়েকজন লিখতে পারে নাই। পরে যারা শিখতে পেরেছে তাদের জুতা ও পা ধোঁয়া পানি জের করে শিক্ষার্থী নাছিরুল্লাহ ও যুবায়েরসহ অন্যান্যের পান করায় শিক্ষক মনিরুজ্জামান। এ সময় ওই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরলে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। নাছিরুল্লাহ ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মো. রুহুল আমিনের ছেলে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা সাহিদা বেগম বাদি হয়ে শিক্ষক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে শিশু নির্যাতনের ধারায় ঝালকাঠি থানায় মামলা করেন। মাদ্রসার প্রধান শিক্ষক আবদুল্লাহ বলেন ঘটনার পর মাদ্রসা গভনিং কমিটির সাথে আলোচনা করে সভা ডাকা হয়েছে। ঝালকাঠি সদর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া শিক্ষক মনিরুজ্জামানকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর