April 10, 2026, 4:18 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ক্যানসার রোগীদের হাহাকার, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

দেশে কেবল একটি সরকারি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল থাকায় সবক্ষেত্রেই হচ্ছে তীব্র সংকট। কর্তৃপক্ষ বলছে, দু-তিন বছরের মধ্যে মিলবে ৮টি বিভাগে সরকারি ক্যানসার হাসপাতাল নির্মাণের সুফল।

mostbet
ঠাঁই নেই হাসপাতালে। অনেক অপেক্ষার পরও মিলছে না ভর্তির সুযোগ। কিন্তু ক্যানসারের চিকিৎসা চালিয়ে নিতে থাকতে হবে ঢাকায়। যদিও কোথাও বাসা ভাড়া করে থাকারও আর্থিক সামর্থ্য নেই ফরিদপুর থেকে আসা ৫০ বছর বয়সী জাহানারা বেগমের। গত ৩ মাস ধরে তাই হাসপাতালের সামনের রাস্তাতেই থাকতে হচ্ছে বিছানা পেতে।
জাহানারা বেগমের সঙ্গে কথা বলতে গেলে আহাজারি করে তিনি জানান, ‘আমি একজন ক্যানসারের রোগী। জানি না কত দিন বাঁচব। কিন্তু যত দিন বেঁচে আছি তত দিন অন্তত একটু বাঁচার মতো করে বাচতে চাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয় এক গবেষণার ফলাফল বলছে, একজন ক্যানসার রোগীর চিকিৎসার পেছনে প্রতি বছর পরিবারের ব্যয় হচ্ছে গড়ে ৬ লাখ ৪০ হাজার টাকা।
দেশে বিপুলসংখ্যক রোগীর সেবা নিশ্চিতে আরেক প্রতিবন্ধক প্রশিক্ষিত জনবল সংকট।
প্রকৃত সংখ্যা নিয়ে সরকারি পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয়, বর্তমানে রোগী সংখ্যা ১৫ লাখের বেশি।
আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি বছর দেশে নতুন ক্যানসার রোগী যুক্ত হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৭৭৫ জন, আর প্রাণ হারাচ্ছেন ১ লাখ ৯ হাজার। অথচ বিপরীতে ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা আড়াইশ’রও কম।
আশার বিষয় হলো, গত ৯ জানুয়ারি দেশের ৮ বিভাগে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।তবে হাসপাতাল নির্মাণকাজের সঙ্গে সঙ্গে দক্ষ জনবল তৈরির ওপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
Share Button

     এ জাতীয় আরো খবর