April 20, 2026, 6:08 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

বাড়ির আঙিনায় গাঁজা চাষ, চাষী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি::

mostbet

 

কুড়িগ্রামের রৌমারীতে মাদক বিরোধী অভিযানে বসতবাড়ির অাঙিনা থেকে বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ সহ চাষী কাইয়ুম (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গাঁজা চাষী কাইয়ুম রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের মৃত নবীন শেখের ছেলে।

শুক্রবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল উপজেলা সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষী কাইয়ুমকে বাড়ী থেকে গ্রেফতার করে। এসময় তার বসতবাড়ীর অাঙিনায় চাষ করা বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা জব্দ করা হয়। গাছ দুটির অানুমানিক ওজন ৫২ কেজি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ বলেন, গ্রেফতার হওয়া গাঁজা চাষী কাইয়ুমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর