April 13, 2026, 11:06 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

হেলেনা জাহাঙ্গীরের বাসায় সিআইডির তল্লাশি

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যপদ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হেলেনার বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে তথ্য উপাত্ত সংগ্রহে এ অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে।

শনিবার বিকাল পৌনে চারটার দিকে এ অভিযান শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৭টার দিকে। এসময় তার বাসা থেকে বেশ কিছু কাগজপত্র, পাসপোর্ট, ব্যাংকের তথ্যসহ ২টি ল্যাপটপ জব্দ করে। বাড়িতে থাকা ৩ গৃহকর্মীকে হেলেনার মেয়ে ও মাকে জিজ্ঞাসাবাদ করে।

অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

সিআইডি কর্মকর্তারা জানান, হেলেনা জাহাঙ্গীর এখন সিআইডির হেফাজতে। তদন্তের স্বার্থেই এ তল্লাশি। হেলেনা জাহাঙ্গীর ছাড়াও চিত্র নায়িকা পরীমনি, মডেল পিয়াসা ও মৌ আক্তারের বিরুদ্ধে করা মোট সাত মামলার তদন্ত করছে সিআইডি। গত ২৯ জুলাই মধ্যরাতে হেলেনার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। ডিজিটাল নিরাপত্তা আইনসহ ৪ মামলায় তাকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮ টায় হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায় র‍্যাব। দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে র‍্যাব-৪ এর একজন পরিদর্শক বাদী হয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনের ৩৫, ৫৫ ও ৭৩ ধারায় মামলাটি দায়ের করেন। এর আগে একইদিন সকালে গুলশান থানায় র‍্যাব বাদী হয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গুলশান থানায় দুটি মামলা দায়ের করে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর