April 7, 2026, 4:24 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

অর্ধেক যাত্রী নিয়ে চলবে দূরপাল্লার গণপরিবহন

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ শিথিল করে আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।  নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বলবৎ থাকবে।  তবে নতুন নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃজেলা গণপরিবহন চলবে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে বিধিনিষেধে একই জেলার মধ্যে গণপরিবহন চলতে পারছে।  তবে এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ ছিল।  এ ছাড়া যাত্রীবাহী নৌযান ও ট্রেনও আগের মতো বন্ধ ছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে আসনসংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেওয়া যাবে।  ফলে, এখন হোটেলে ধারণক্ষমতার অর্ধেক গ্রাহক বসে খেতে পারবে।

মার্চের শেষ দিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দেয়।  সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল।  পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়।  পরে তা কয়েক দফা বাড়িয়ে ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়, যা আজ রাতে শেষ হওয়ার কথা ছিল।  লকডাউন শেষ হওয়ার আগেই আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর