April 7, 2026, 7:19 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ফেরিঘাটে আজও ঘরমুখী মানুষের ভিড়

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আজও ঘরমুখী মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই নানা উপায়ে ঘাটে জড়ো হচ্ছেন তারা। আর বেলা বাড়ার সাথে সাথে মানুষের চাপ বাড়তে শুরু করেছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে।

সকাল থেকে যাত্রীর চাপ বাড়তে থাকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। সেসময়, নিষেধাজ্ঞা অমান্য করে ঘাট এলাকা ছেরে যেতে থাকে যাত্রীবাহী ট্রলার। নেয়া হয় অতিরিক্ত যাত্রী। যানবাহন না থাকায় দীর্ঘ পথ অনেকে হেঁটে পৌঁছান ঘাট এলাকায়। যাত্রীদের ভিড় সামাল দিতে সবগুলো ফেরি চলাচল করছে। তবে কয়কদফা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখী মানুষকে। ব্যাপক জনসমাগম থাকলেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কোথাও।

তবে শিমুলিয়ার চেয়ে যাত্রী চাপ কম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। যদিও বেলা বাড়ার সাথে সাথে ঘাট এলাকায় বাড়তে শুরু করেছে বাড়ি ফেরা মানুষ। ফেরি চলাচল স্বাভাবিক থাকায়, নদী পারাপার হতে তেমন সমস্যায় পড়তে হচ্ছে না বাড়িফেরা মানুষকে। পারাপার করা হচ্ছে যাত্রীবাহী গাড়িসহ পণ্যবাহী যানবাহনও।

এদিকে বুধবার দুপুরে পৃথক দুই ঘটনায় ঈদে বাড়ি ফেরার সময় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরীতে যাত্রীচাপে পদদলিত হয়ে ৫ জন মারা গেছেন আর আহত হয়েছেন প্রায় ৫০ জন।

বাংলাবাজার ট্রাফিক পুলিশ জানায়, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলকারী ফেরি এনায়েতপুরী থেকে নামতে গিয়ে বেলা দুইটার দিকে পদদলিত হয়ে চারজন মারা যান। এর আগে দুপুর ১২টার দিকে শাহ পরান ফেরিতে পদদলিত হয়ে একজন মারা যান।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখী মানুষের ঢল আরও বেড়েছে। প্রায় সবগুলো ফেরি চলাচল করলেও অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে ঘাট কর্তৃপক্ষকে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর