April 7, 2026, 8:43 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুলের ৫ দিন রিমান্ড

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

চট্টগ্রামের আলোচিত মিতু হত্যার দায়ে স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বুধবার দুপুরে তাকে আদালতে তোলার পর পুলিশের আবেদনে এ রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন।

এর আগে বাবুলকে প্রধান আসামি করে পাঁচলাইশ থানায় ৮ জনের বিরুদ্ধে নতুন হত্যা মামলা করেন মিতুর বাবা মোশারফ হোসেন। এর পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয়। ৭ দিনে রিমান্ড আবেদন করলে ৫ দিন মঞ্জুর করে আদালত।

এদিকে ঢাকায় সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের প্রধান বনোজকুমার মজুমদার জানান, মিতু হত্যায় তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাকে চট্টগ্রামে পিবিাইয়ের কার্যালয়ে নেয়া হয়।

অন্যদিকে, মিত্যু হত্যার পর বাবুল আক্তার বাদী হয়ে দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন আজ আদালতে জমা দিয়েছে পিবিআই। ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় সে সময়ের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর