April 7, 2026, 11:50 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

দণ্ডিত হওয়ায় বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না খালেদা

mostbet

সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার বিধান নেই বলে আইনমন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রী প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, আইনের বাইরে গিয়ে তাদের কিছু করার নেই। ফলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যেতে আপাতত পারছেন না।

এর আগে সকালে খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার আবেদন বিষয়ে আইন মন্ত্রণালয় তাদের মতামত জানায়। সেই মতামত তারা ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে। তবে মতামতে কী রয়েছে তা জানা যায়নি। এদিকে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড বলছে, বিএনপির চেয়ারপারসন এখন করোনামুক্ত। তবে করোনা-পরবর্তী জটিলতায় ভুগছেন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আজ জানান, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চান তার পরিবার। এ জন্য সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক। সেই সনদ ইতোমধ্যেই পাওয়া গেছে।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ২৭ দিন পর তিনি করোনা ‘নেগেটিভ’ হলেন। খালেদা জিয়া গত ১১ এপ্রিল পরীক্ষার জন্য নমুনা দেন। ওই দিন রাতেই পরীক্ষার ফলাফলে দেখা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ১৪ পর গত ২৫ এপ্রিল আবারো নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু তখনো তিনি করোনা পজিটিভই ছিলেন।

বিএনপির চেয়ারপারসনের একজন ব্যক্তিগত চিকিৎসক শনিবার দিবাগত রাতে খালেদা জিয়ার করোনা নেগেটিভ হওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, এর আগে দুবার ও আজ নিয়ে মোট তিনবার খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। গত ২৫ এপ্রিলের পরীক্ষায় খালেদা জিয়া করোনা পজিটিভ হলেও তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। এ কারণে তাকে করোনামুক্ত ধরে নিয়েই চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছিল।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একজন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, করোনা চিকিৎসার আন্তর্জাতিক গাইড লাইন অনুযায়ী করোনা শনাক্তের দুই সপ্তাহ পরে রোগীর শরীরে যদি কোনো উপসর্গ না থাকে, তাহলে ধরে নেয়া হয় ওই ব্যক্তির দ্বারা কেউ করোনা সংক্রমিত হবে না। এ কারণেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ‘ননকোভিড’ রোগী হিসেবে চিকিৎসা দেয়া হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর