April 13, 2026, 5:26 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

তিন সপ্তাহ পর সব জেলায় চালু গণপরিবহন

ডিটেকটিভ ডেস্কঃঃ
করোনা লকডাউনের কারণে টানা তিন সপ্তাহ বন্ধ থাকার পর, আজ থেকে রাজধানী ঢাকাসহ সব জেলায় চালু হয়েছে গণপরিবহন। এতে ভোগান্তি অনেকটা কমেছে বলে জানান অফিসগামীরা।

mostbet

বৃহস্পিতবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে স্বাভাবিকভাবে চলছে বাস। তবে বেশিরভাগ গণপরিবহনে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে তোলা হচ্ছে যাত্রী। উপেক্ষিত সামাজিক দূরত্বও।

এর আগে সরকারের সিদ্ধান্ত মেনে বৃহস্পতিবার ভোর থেকে ঢাকাসহ সব জেলায় বাস চালুর ঘোষণা দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

তবে অভ্যন্তরীণ রুটে বাস চললেও বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন। সমিতির পক্ষ থেকে পরিবহনের মালিক, শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বেশ কিছু নির্দেশনাও দেয়ো হয়।

সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, মাস্ক ছাড়া কোনো যাত্রী ওঠানো যাবে না এবং যানবাহনের শ্রমিকদের মাস্ক সরবরাহ করবে মালিকপক্ষ। যাত্রীবাহী যানে ফাঁকা রাখতে হবে অর্ধেক আসন এবং দাঁড়িয়ে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর