April 8, 2026, 5:16 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে শপথ মমতার

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

mostbet

স্থানীয় সময় বুধবার বেলা ১১টার দিকে কলকাতার রাজ ভবনে শপথ নেন তিনি।

করোনাভাইরাসের কারণে অল্প কয়েকজনের উপস্থিতিতে শপথবাক্য পড়েন তৃণমূলনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রাজ ভবনে পৌঁছান মমতা। বেলা ১১টার দিকে তাকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনকর।

মুখ্যমন্ত্রী মমতা বলেন, শপথের পর তার দপ্তর নবান্নে যাবেন তিনি। সেখানে করোনা পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসবেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার কেবল মমতাই শপথ নিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ৯ মে মন্ত্রিসভার বাকি সদস্য ও মন্ত্রিপরিষদ শপথ নেবেন।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর