April 9, 2026, 8:01 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

করোনায় মৃত্যু ৬ হাজার ছুঁইছুঁই

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৯৪১ জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৫৬৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ নয় হাজার ২৫২ জনে।

রোববার দুপুরে করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৭৯৫ জন। এ নিয়ে সুস্থের মোট সংখ্যা দাঁড়ালো তিন লাখ ২৫ হাজার ৯৪০ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ১১৩টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৬২০টি। আগের কিছু মিলে পরীক্ষা করা হয় ১২ হাজার ৫৪৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৮১১টি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ৪২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৬৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও নারী তিন জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন ও সিলেট বিভাগে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১৮ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে নয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১২৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৩৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮৬ হাজার ২৫১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৪ হাজার ১২৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১২৪ জন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ মার্চ।

Share Button

     এ জাতীয় আরো খবর