April 20, 2026, 4:33 pm

রংপুরে পূর্ব শত্রুতার জের ধরে ধর্ষণের চেষ্টা’ থানায় অভিযোগ

রংপুর ব্যুরোঃঃ

mostbet

রংপুরে পূর্ব শত্রুতার জের ধরে বিবাহিত এক নারীকে ধর্ষণের চেষ্টা করায় থানায় অভিযোগ করেছেন এক ভুক্তভোগী মহিলা রনজিনা বেগম (৩৫)
গত শুক্রবার ২৩ অক্টোবর আনুমানিক রাত ১০.৩০ মিনিটের দিকে ওই বিবাহিত নারীর বাসায় ধর্ষণের চেষ্টা চালায় বিবাদী মুকুল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করে মুকুলের বউ রনজিনার চিৎকার শুনে আমরা  তার বাড়িতে যাই। তখন শুনি পাশের বাসার মুকুল তার ঘরে ঢুকে রনজিনাকে জড়িয়ে ধরে টানাটানি করে তার মেক্সি, ওড়না ও সেলোয়ার  ছিড়ে ফেলে ধর্ষণের চেষ্টা করে ও ধস্তাধস্তির করলে মুকুল তাকে চড় থাপ্পড় ঘুসি মেরে সেখান থেকে বেড়া ভেঙ্গে পালিয়ে যায়। 

ভুক্তভোগী রনজিনা বলেন, আমি প্রতিদিনের মত শুয়ে থাকি। আমার স্বামী অটো চালায় রাত করে বাসায় আসেন। তাই বাসার গেট খোলা থাকে। এই সুযোগে পাশের বাড়ির মুকুল পূর্বশত্রুতার জের ধরে আনুমানিক রাত সাড়ে দশটার দিকে আমার রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরে আমার কাপড় – চোপড় সব টেনে ছিঁড়ে ফেলে। আমি ধস্তাধস্তি  করলে আমাকে চড় থাপ্পড় মারতে থাকে। আমার ইজ্জত বাঁচার জন্য চিৎকার করলে পাশের রুম থেকে আমার মেয়ে বের হয়ে এসে মুকুলকে দেখে তাকে ধরার চেষ্টা করে। সে আমার মেয়েকেও চড় থাপ্পড় মারতে থাকে।  দুজন মিলে চিৎকার করার পরে সে ওখান থেকে আমাকে মেয়েকে লাথি মেরে পালিয়ে যায়। 

এ বিষয়ে ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনা বিষয়ে  আমি হালকা শুনেছি আর থানায়ও অভিযোগ হয়েছে। তবে ঘটনার সত্যতা পাইলে সে যেই হোক অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে তিনি  জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর