March 24, 2026, 4:19 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অধ্যক্ষ-উপাধ্যক্ষ শূন্য কলেজের তথ্য চেয়েছে সরকার

দেশের যেসব সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদ শূন্য রয়েছে, সেসব কলেজের তালিকা ও শূন্য পদের তথ্য জানতে চেয়েছে সরকার। পর্যায়ক্রমে শূন্য পদগুলো পূরণ করা হবে বলেই তথ্য চাওয়া হয়েছে।

ministry of education 1

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বৃহস্পতিবার অধিদপ্তরের ৯ জন আঞ্চলিক পরিচালককে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। চিঠিতে আগামী ৫ অক্টোবরের মধ্যে কলেজের তালিকা পাঠাতে বলা হয়েছে।

এ ছাড়া চিঠির অনুলিপি দেওয়া হয়েছে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) এবং সব সরকারি কলেজের অধ্যক্ষদেরও।

moushi bd

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে দেশে ৬৩২টি সরকারি কলেজ রয়েছে। এর মধ্যে দেড় শতাধিক কলেছে অধ্যক্ষের পদ শূন্য রয়েছে। আর ২৮টি কলেজ রয়েছে উপাধ্যক্ষ ছাড়া।

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয় সাধারণত অধ্যাপকদের মধ্যে থেকেই অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ দিয়ে থাকে। সরকারি কলেজগুলোতে এসব পদে নিয়োগ দেয় মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অনেক শিক্ষক অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ পেতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন। তাদের আবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। যাচাই-বাছাই শেষে শিগগিরই শূন্য পদগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর