March 31, 2026, 3:03 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

জামালপুরের মেলান্দহে উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

শামীম আলম , জামালপুর::

জামালপুরের মেলান্দহ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার দুপুরে এই কর্মসূচীর আয়োজন করে পদবঞ্চিত উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রদল নেতৃবৃন্দ।
মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী কর্মসূচীতে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম তামিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পদবঞ্চিত ছাত্রদল নেতা লিখন খন্দকার, আকাশ মন্ডল, মফিজুল ইসলাম শান্ত, মোজাম্মেল হক, হুমায়ুন আকন্দ প্রমুখ। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতা মুস্তাফিজুর রহমান বাবুলের ছত্রছায়ায় অর্থিক লেনদেনের মাধ্যমে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টদের নিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী ও যোগ্য নেতাদের যথাযথ মূল্যায়ন না করে পদবঞ্চিত করা হয়েছে। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবী জানান, অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন ছাত্রদল নেতৃবৃন্দ। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ ও বিএনপির কেন্দ্রীয় নেতা মুস্তাফিজুর রহমান বাবুলের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।
উল্লেখ্য, যথাযথ মূল্যায়ন না করে পদবঞ্চিত করায় গত ১৪ সেপ্টেম্বর মেলান্দহ উপজেলা ছাত্রদলের ১৩ জন নেতা একযোগে পদত্যাগ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর