April 13, 2026, 4:00 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে ফেদেরার-হিউন

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে ফেদেরার-হিউন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দারুণ ছন্দে এগিয়ে চলা রজার ফেদেরার সরাসরি সেটে জিতেই অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন। শেষ চারে আরও উঠেছেন প্রতিযোগিতার রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে চমক দেখানো চুং হিউন ও মেয়েদের শীর্ষ বাছাই সিমোনা হালেপ। গতকাল বুধবার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় চেক রিপাবলিকের টমাস বের্দিচকে ৭-৬, ৬-৩, ৬-৪ গেমে উড়িয়ে দেন গতবারের চ্যাম্পিয়ন ফেদেরার। এবারের আসরে এখন পর্যন্ত কোনো সেট হারেননি এই সুইস।  ফাইনালে ওঠার লড়াইয়ে রেকর্ড ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার খেলবেন দক্ষিণ কোরিয়ার হিউনের বিপক্ষে।

শেষ ষোলোয় সার্বিয়ার জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে বড় অঘটনের জন্ম দেওয়া হিউন টুর্নামেন্টের আরেক চমক যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেনকে হারিয়েছেন। ৬-৪, ৭-৬, ৬-৩ গেমে জিতে প্রথম দক্ষিণ কোরিয়ান খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন ২১ বছর বয়সী হিউন। আট বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৫৮তম এই খেলোয়াড়।

মেয়েদের এককের কোয়ার্টার-ফাইনালে চেক রিপাবলিকের কারোলিনা প্লিসকোভাকে সরাসরি সেটে হারিয়েছেন হালেপ। প্রথম সেটে ৩-০ গেমে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৬-৩, ৬-২ গেমে জয় তুলে নেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়। ২৬ বছর বয়সী রোমানিয়ার হালেপ ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবেন আঞ্জেলিক কেরবারের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসকে ৫১ মিনিটে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দেন জার্মানির কেরবার।

Share Button

     এ জাতীয় আরো খবর