March 24, 2026, 4:30 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

একাদশে ভর্তিতে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ে শিক্ষার্থীকে মনোনীত করে তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম পর্যায়ে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন তালিকা মনোনীত করা হয়েছে।

কলেজে ভর্তির ওয়েবসাইটে http://www.xiclassadmission.gov.bd/ মঙ্গলবার রাতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ সাংবাদিকদের বলেন, প্রথম পর্যায়ে ভর্তির জন্য ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জনকে মনোনীত করা হয়েছে। এদের ২৬ থেকে ৩০ অগাস্টের মধ্যে সিলেকশন নিশ্চয়ন (যে কলেজের তালিকায় নাম এসেছে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন তা এসএমএসে নিশ্চিত করা) করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।

তিনি বলেন, ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া তাদের মোবাইলে এসএমএস করেও ফল জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি হতে প্রথম পর্যায়ে ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন সঠিকভাবে আবেদন করলেও তাদের মধ্যে ৬৪ হাজার ৯৭২ জন ভর্তির জন্য কোনো কলেজ পাননি। এরা যেসব কলেজ তাদের পছন্দের তালিকায় রেখেছিলেন তাদের প্রাপ্ত নম্বর অনুযায়ী সেসব কলেজের মেধাক্রমে তারা স্থান পাননি। এসব শিক্ষার্থী ঠিকভাবে কলেজ নির্বাচন করতে না পারায় প্রথম দফায় কলেজ পাননি।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আরও বলেন, “প্রথম দফায় যারা কলেজ পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই। এরা দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন। দ্বিতীয় দফায় আবেদন করতে তাদের আর ফি জমা দিতে হবে না। তবে প্রথম দফার তালিকায় যারা আছেন তাদের মধ্য থেকে যারা কলেজ নিশ্চয়ন করবেন না, তারা দ্বিতীয় দফায় আবেদন করতে চাইল নতুন করে ফি জমা দিতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর