April 4, 2026, 8:56 pm

mostbet
সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

বান্দরবানে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । আজ ২৭ জুলাই সোমবার সকালে প্রতিষ্ঠিত বার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পার্বত্য জেলা ও পৌরসভার আয়োজনে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,কেক কাটা, বৃক্ষরোপণ এর আয়োজন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অবিনাশ দাশ, সাধারণ সম্পাদক  সিং থোয়াই অং মার্মা , সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন চৌধুরী বাবর,দপ্তর সম্পাদক বাবু মংওয়েনু মারমা, এছাড়াও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতিবাবু থে ওয়ং মারমা, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফাহিম সহ দলীয় সকল কর্মী ও নেতৃবৃন্দ। ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অন্যান্য বছরের মতো ব্যাপক আয়োজন না থাকলেও এবছর করোনা ভাইরাসের কারণে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এটি উদযাপন করা হয় । দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সামনের বছর বড় পরিসরে আবারো স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বঙ্গবন্ধুর আওয়ামী সংগঠন দৃঢ়ভাবে সামনের দিকে নিয়ে দেশের সেবা ও উন্নতি করতে পারবে বলে সকল কর্মী ও নেতাদের আশা। এজন্য সকল নেতাকর্মীবৃন্দ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর