March 30, 2026, 8:19 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কবীর হোসেন,আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গৌরব উজ্জল সাফল্য ও সংগ্রামের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে।
গত ২৭ জুলাই সোমবার দুপুর ১২ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করার পরে উপজেলা আওয়ামীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি এসএম আকরাম হোসেন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আেব্দুল আলিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মিরপুর থানা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জামাল হোসের মুন্না,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদিকুর রহমান প্রমূখ।এরপর উপজেলা প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ থেকে ৫টি গাছ রোপন করেন নেতাকর্মীরা।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর