March 25, 2026, 12:13 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কোতয়ালী থানা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

শাহিন আহম্মেদ , কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিt

মুজিব বর্ষের স্লোগান ৩ টি করে গাছ লাগান’ এই স্লোগানকে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে  ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃজুবায়ের আহমেদ এর নির্দেশনায়  রাজধানীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে কোতয়ালী থানা ছাত্রলীগ।গতকাল মঙ্গলবার  (২১জুলাই) দুপুরে কোতয়ালী থানার ছাত্রলীগের  উদ্যোগে আশিক লেন পানির টাংকির মাঠে  বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়।কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  সাব্বির রায়হান সজল বলেন, মুজিব বর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। জুবায়ের আহমেদ ভাইয়ের নির্দেশনায় আমরা কোতয়ালী  ছাত্রলীগের পক্ষ থেকে মাঠে ও বিভিন্ন জায়গার আশপাশে বৃক্ষরোপণ করেছি।কোতয়ালী থানার ৩৭নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক তমাল বলেন, গাছ লাগাই পরিবেশ বাঁচাই। পরিবেশ বান্ধব গাছ আমাদের সকলের বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানো উচিৎ। আসুন মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে রক্ষা করি।দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি।এসময় বৃক্ষ রোপণ কর্মসূচিতে আরও  উপস্থিত ছিলেন ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল ইসলাম সান্টু, কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি ও সাবেক সহ – সম্পাদক(ঢাঃমঃদ)বিল্লাল হোসেন রুবেলসহ ছাত্রলীগের অন্যান্য  নেতৃবৃন্দরা।

প্রাইভেট ডিটেকটিভ/২২ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর