March 24, 2026, 10:47 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শিবালয়ে প্রধান শিক্ষককে অবৈধভাবে হাতিয়ে নেয়া টাকা ফেরতের পুনঃনির্দেশ

মোঃ বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিকট নেয়া বাড়তি টাকা ফেরত না দেওয়ায় পুন: নির্দেন প্রদান করা হয়েছে।গত ২৪ জুন নয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনকে ৭ দিনে মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া বাড়তি টাকা ফেরতে নির্দেন প্রধান করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ। কিন্তু প্রধান শিক্ষক টাকা ফেরতে না দিয়ে পত্রের মধ্যেমে গত ১ জুলাই জবাব দাখিল করেন। জবাবে টাকা ফেরতের বিষয়টি স্পষ্টভাবে বর্ণনা না করায় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও অ্যাডহক কমিটির সভাপতি বি এম রুহুল আমিন রিমন এ পুন:নির্দেশ দেন।উল্লেখ্য, প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর নিকট থেকে দীর্ঘ কয়েক বছর যাবৎ বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করে আসছেন। বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আবুল কাশেম ও ছাত্রী অভিভাবক আঞ্জুয়ারা ইতিপূর্বে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও এ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি বরাবর অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে ইউএনও ফিরোজ মাহমুদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ইউএনও বরাবর দেয়া প্রতিবেদনে ৮০৭ জন শিক্ষার্থীর নিকট থেকে অতিরিক্ত ৪শ’ টাকা হারে মোট ৩ লক্ষ ২২ হাজার ৮শ’ টাকা নেয়ার প্রমাণ পাওয়া যায়।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর