March 31, 2026, 1:59 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

বক‌শিগ‌ঞ্জে জা‌তির জন‌কের ছ‌বি ভাংচু‌রের প্রতিবা‌দে যুবলী‌গের সংবাদ স‌ম্মেলন

সাইফুল ইসলাম, বক‌শিগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি : 
জামালপুর জেলার বক‌শিগঞ্জ উপ‌জেলায় জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর ছ‌বি ভাংচু‌রের প্রতিবা‌দে বাংলা‌দেশ আওয়ামী যুবলীগ বক‌শিগঞ্জ উপ‌জেলা শাখার নেতৃবৃন্দ সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছে। আজ ১৮ জুলাই (শ‌নিবার) বক‌শিগঞ্জ​ পৌর শহরের উপ‌জেলা রোড মালীবাগ সংবাদ স‌ম্মেলন হ‌য়ে‌ছে। সভাপ‌তিত্ব ক‌রে‌ছেন বক‌শিগঞ্জ উপ‌জেলা আওয়ামী যুবলী‌গের আহ্বায়ক শ্রী নেপাল চন্দ্র সাহা। বক্তব‌্য রে‌খে‌ছেন উপ‌জেলা আওয়ামী যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম তারা, সদস‌্য ফরহাদ হো‌সেন পলাশ। সাধুরপাড়া ইউ‌নিয়ন আওয়ামী যুবলী‌গের সভাপ‌তি মাইন উ‌দ্দিন মোল্লা হা‌সেম, বাট্টা‌জোড় ইউ‌নিয়ন আওয়ামী যুবলী‌গের সভাপ‌তি ফি‌রোজ মিয়া, মেরুরচর ইউ‌নিয়ন আওয়ামী যুবলী‌গের সভাপ‌তি জাহাঙ্গীর হো‌সেন, নীলা‌খিয়া ইউ‌নিয়ন আওয়ামী যুবলী‌গের সভাপ‌তি মোস্তা‌ফিজুর রহমান মিন্টু, বগারচর ইউ‌নিয়ন আওয়ামী যুবলী‌গের সাধারণ সম্পাদক লিটন মিয়া, মেরুরচর ইউ‌নিয়ন আওয়ামী স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি জিয়াউল হক জিয়া প্রমূখ। বক্তারা গত ১২ জুলাই জা‌তির জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছ‌বি ভাংচুরকারী চি‌হ্নিত‌দের আই‌নের আওতায় আনার দাবী​ জা‌নি‌য়ে‌ছেন। উপ‌জেলা আওয়ামী যুবলী‌গের আহ্বায়ক শ্রী নেপাল চন্দ্র সাহা তার বক্ত‌ব্যে উপ‌জেলা ছাত্রলীগের সভাপ‌তি জুমান তালুকদা‌রের ব‌হিষ্কার দাবী ক‌রে‌ছেন। এছাড়াও বক‌শিগঞ্জ পৌর যুবলীগ নেতা আ‌তিক সি‌দ্দিকী কে ব‌হিষ্কারের দাবী ক‌রে‌ন।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর