March 30, 2026, 1:59 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

বক‌শিগ‌ঞ্জে জা‌তির জন‌ক ও প্রধানমন্ত্রীর ছ‌বি ভাংচু‌রের প্রতিবা‌দে বঙ্গবন্ধু প‌রিষ‌দের প্রতিবাদ সভা

সাইফুল ইসলাম, বক‌শিগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি :
জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ছ‌বি ভাংচু‌রের প্রতিবা‌দে জামালপু‌রের বক‌শিগ‌ঞ্জে বঙ্গবন্ধু প‌রিষদ প্রতিবাদ সভা ক‌রে‌ছে।আজ ১৫ জুলাই (বুধবার) ঐ‌তিহ‌্যবাহী এন.এম উচ্চ বিদ‌্যাল‌য় মা‌ঠ বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ আহাদুজ্জামান মুক্ত ম‌ঞ্চে বঙ্গবন্ধু প‌রিষ‌দের ব‌্যানা‌রে প্রতিবাদ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সভায় সভাপ‌তিত্ব ক‌রে‌ছেন বঙ্গবন্ধু প‌রিষদ বক‌শিগঞ্জ উপ‌জেলা শাখা সহ-সভাপ‌তি সা‌য়েদুর রহমান মাস্টার। যুগ্ম সম্পাদক আশরাফুল হায়দা‌রের সঞ্চালনায় বক্তব‌্য রে‌খে‌ছেন সাংগঠ‌নিক সম্পাদক আলহাজ জয়নাল আ‌বেদীন, মু‌ক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা খ‌লিলুর রহমান, যুগ্ম সম্পাদক আবুল কা‌শেম। এছাড়াও বঙ্গবন্ধু প‌রিষ‌দের নেতৃবৃ‌ন্দের ম‌ধ্যে বক্তব‌্য রে‌খে‌ছেন আব্দুল খা‌লেক মাস্টার, হারুণ অর র‌শিদ মাস্টার, মোখ‌লেছুর রহমান লে‌লিন মাস্টার প্রমূখ।বক্তারা বার বার জা‌তির জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছ‌বি ভাংচু‌রের তীব্র নিন্দা ও প্রতিবাদ ক‌রে‌ছেন। উ‌ল্লেখ‌্য, বিগত ২০১৩ স‌নে বক‌শিগঞ্জ উপ‌জেলা ছাত্রলী‌গের দলীয় কার্যাল‌য়ে ছ‌বি ভাংচুর ক‌রে উপ‌জেলা আওয়ামী লী‌গের নেতাকর্মী‌দের উপর দোষ চাপা‌নোর চেষ্টা করা হ‌য়ে‌ছিল। ছাত্রলী‌গের ঐ নেতাই ২০১৯ স‌নে বক‌শিগঞ্জ সরকা‌রি কিয়ামত উল্লাহ ক‌লে‌জে বঙ্গবন্ধুর ছ‌বি ভাংচুর ক‌রে ক‌লে‌জের অধ‌্যক্ষকে দায়ী করা হ‌য়ে‌ছিল। একই কায়দায় উপ‌জেলা প‌রিষ‌দ ভাইস চেয়ারম‌্যানের কার্যাল‌য়ে গত ১২ জুলাই ২০২০ তা‌রি‌খে জা‌তির জন‌ক ও প্রধানমন্ত্রীর ছ‌বি ভাংচুর হ‌য়ে‌ছে। বিষয়গু‌লো খুবই স্পর্শকাতর। ২‌টি ঘটনার অদ‌্যব‌ধি বিচার হয়‌নি। বিষয়‌টি নি‌য়ে বক‌শিগঞ্জ পৌরসভার মেয়র ন‌ড়েচ‌রে ব‌সে। ১ জন আসামী গ্রেফতার হ‌লেও বাকী আসামীরা গ্রেফতার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ ক‌রে‌ছে। উপ‌স্থিত সকল বক্তা এ‌হেন নেক্কারজনক ঘটনার সুষ্ঠ তদন্ত সা‌পে‌ক্ষে দোষী‌দের আই‌নের আওতায় এ‌নে দৃষ্টান্তমূলক শা‌স্তি কার্যক‌রের দাবী জা‌নি‌য়ে‌ছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর