April 7, 2026, 10:52 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সদ্য দায়িত্ব প্রাপ্ত ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য  ও সদ্য দায়িত্ব প্রাপ্ত  ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি সদ্যপ্রয়াত আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্থলাভিষিক্ত হলেন।৮ জুলাই ২০২০ ইং তারিখ বুধবার এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের শরিক দলসমূহের নেতাদের সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন।তিনি আরো বলেন, আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/৮ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর