March 24, 2026, 3:11 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এবার সাবেক সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার স্ত্রীও করোনায় আক্রান্ত

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

কোভিড ১৯-এ বিপর্যস্ত নড়াইলের মানুষের পাশে আস্থার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।নিজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন।চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন।দীর্ঘদিন এভাবে মানুষের পাশে থেকে করোনাভাইরাসে সংক্রমিত হন মাশরাফি।১৭ দিন হয়ে গেল করোনা থেকে মুক্তি মেলেনি তার। এর মধ্যেই জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফল অধিনায়কের সহধর্মিণী সুমনা হক সুমি।মাশরাফির বাবা গোলাম আলী মুর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সুমনা শারীরিকভাবে ফিট আছেন।ঢাকায় মাশরাফির সঙ্গে আছেন।গত ২০ জুন শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে মাশরাফির শরীরে।বর্তমানে ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন সবার প্রিয় ম্যাশ।বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির সঙ্গে স্ত্রী সুমনা হক সুমিও চিকিৎসা নিচ্ছেন।সুমির শারীরিক অবস্থা ভালো।মাশরাফির করোনা আক্রান্ত হওয়ার দুদিন পর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা (সেজার) করোনা আক্রান্ত হন।

প্রাইভেট ডিটেকটিভ/৭ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর