April 8, 2026, 10:28 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আইসিইউতে

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়েছেগতকাল ১৯ জুন ২০২০ ইং তারিখ শুক্রবার সকালে সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা জানিয়ে বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে সাহারা খাতুনকে ইউনাই টেড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।তার করোনা টেস্টে নেগেটিভ এসেছে।বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন সাহারা খাতুন।এর আগে জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়েছিল।কিন্তু অবস্থার অবনতি হলে  গতকাল ১৯ জুন ২০২০ ইং তারিখ শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।বিপ্লব বড়ুয়া জানান, ওনার লিভারে ইনফেকশন আছে।হার্টে পানি এসেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুন ২০২০ /ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর