April 20, 2026, 4:45 pm

ছাতকে ভারতীয় মদসহ বিক্রেতা গ্রেফতার…

ছাতকে ভারতীয় মদসহ বিক্রেতা গ্রেফতার

mostbet

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ রাজু মিয়া(২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের মহসিন ফিল্ড এলাকা থেকে মদসহ তাকে গ্রেফতার করা হয়। রাজু মিয়া শহরের বাগবাড়ী এলাকার শামছুল হকের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার ওসি(অপারেশন)গোলাম মোস্তফার নেতৃত্বে এসআই শামীম আকঞ্জি, এসআই রেজওয়ানুল হক, এসআই এবাদুর রহমান অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ রাজু মিয়াকে গ্রেফতার করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর