April 24, 2026, 2:41 pm

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

রংপুরে অদম্য বাংলার ব্যতিক্রমী উপহার বিতরণ

রংপুর ব্যুরোঃ

mostbet

গতকাল শুক্রবার করোনাক্রান্তির প্রাদুর্ভাবে  অদম্য বাংলার উদ্দ্যেগে কামারপাড়া ও আক্কেলপুরে অসহায়, নিম্ন আয়ের শতাধিক  পরিবারের মাঝে ১ টি করে মুরগি, চাল, দুধ, সেমাই, চিনি বিতরণ করা হয়।তরুণদের এই ব্যতিক্রমী সহায়তা পেয়ে অনেকেই খুশি। নাম প্রকাশে অনিচ্ছুক এক উপকার ভুগী বলেন, গ্রামের মানুষ সরকারি সহায়তা অনেকেই পাননি।ঈদের আগে এমন সহায়তা পেয়ে অনেক খুশি সংগঠনটির সকলের প্রতি  কৃতজ্ঞতা জানান।  অননাইল ভিত্তিক সামাজিক সংগঠন অদম্য বাংলার এডমিন ও পরিচালক সাজ্জাদ হোসাইন মুন্না জানান, দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত রয়েছেন।এমন পরিস্থিতিতে অনেকের আয় রোজগার বন্ধ থাকায় তারা কিন্তু ঈদে মন চাইলেও ভালো খাবার কিনতে পারছেনা। তাই আমরা অদম্য বাংলা সংগঠন সিদ্ধান্ত নেই এসব মানুষদের পাশে দাঁড়ানোর। আমি মনে করি এটা আমাদের সকলের দায়িত্ব কারণ এ দেশ আমার , এ দেশের মানুষ গুলোও আমার। তাই আমরা সামাজিক দূরত্ব নীতি মেনে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করছি আমাদের এই ঈদ উপহার তাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দিবে।সংগঠনটির সদস্য নাছির উদ্দিন মিলন বলেন, তরুণরাই সমাজের ধারক ও বাহক। সামনের দিনে আরো ভালো কিছু করতে চায় তারা। তাই সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানান।এছাড়াও সহায়তা প্রদানকালে সংগঠনটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

ডিটেকটিভ/২৩ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর