April 13, 2026, 5:29 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

লকডাউনের মধ্য দিয়েও মায়ের মৃত্যুর শোক নিয়ে ঘরে ঘরে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

মোঃ সিজান খাঁন সোহাগ,কিশোরগঞ্জ ব্যুরো প্রধানঃ
বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী কসবা-আখাউড়া গণমানুষের নেতা অ্যাডভোকেট আনিসুল হক এম,পি ব্যক্তিগত সহায়তা প্রয়োজনীয় দ্রব্যাদি- খাদ্যসামগ্রী উপহার অব্যাহত। আখাউড়া পৌর বাসির জন্য বিশ টন চাল বিতরণের ঘোষণা দিয়েছেন মাননীয় আইনমন্ত্রী জননেতা আনিসুল হক। সশরীরে আসতে না পারলেও নেতাকর্মীদের মাধ্যমে প্রতিটি পরিবারের খোজ রাখছেন সর্বক্ষণ মাননীয় আইনমন্ত্রী।
গতকাল ১২/০৫/২০২০ ইং তারিখে আখাউড়া পৌর মিলনায়তনে আখাউড়া পৌর মেয়র তাঁজিল খলিফা কাজলের আহবানে এক জরুরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিটি ওয়ার্ড এর জন্য দুই টনের অধিক চাল বিতরণ করা হবে দুই শতাধিক পরিবারের মধ্যে। এমন সিদ্ধান্ত নিয়েছেন আখাউড়া পৌর মেয়র মেয়র তাজিল খলিফা কাজল, দলীয় নেতাকর্মী এবং ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, পৌর আওয়ামীলীগের, সভাপতি উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মেয়র তাঁজিল খলিফার ব্যক্তিগত  তদারকিতে মানবিক দিক চিন্তা করে অস্থায়ী ভাড়াটিয়াদেরও এই উপহার খাদ্যসামগ্রীতে আওতাভুক্ত করা হয়েছে। উক্ত চাল বিতরণ কার্যক্রমে দলীয় নেতাকর্মী সহ ওয়ার্ড কাউন্সিলদের তালিকা প্রস্তুত করার জন্য আহবান করেন আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। অচিরেই ঘরে ঘরে পৌঁছে যাবে মাননীয় আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের পাঠানো ত্রাণ।
প্রাইভেট ডিটেকটিভ/১৩ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর