April 9, 2026, 11:31 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

করোনা মহামারীর মধ্যে সুদ নিয়ে দুশ্চিন্তা করবেন না-ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফাইল ছবি

করোনা মহামারীর মধ্যে ব্যবসা পরিচালনার জন্য নেয়া ঋণের সুদ নিয়ে দুশ্চিন্তা না করতে ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২৭ এপ্রিল ২০২০ ইং তারিথ সোমবার সকালে গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি এ বিষয়ে কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা করেছেন, কিন্তু এই করোনার কারণে এই কয় মাস সবকিছু বন্ধ দেখে আপনাদের তো ঋণের সুদ হয়ে গেছে, সেটার জন্য আপনারা চিন্তা করবেন না। কারণ এই সুদ এখনই নেয়ার কথা না।এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সুদগুলো যাতে স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায় আর কতটুকু আপনারা নিয়মিত দিতে পারেন সেটা বিবেচনা করা হবে।কাজেই সেটা নিয়ে কেউ দুশ্চিন্তায় ভুগবেন না।এইটুকু আমি বলব, এটাই আমাদের সব থেকে বড় কথা, মানুষকে বাঁচিয়ে রাখা আর আমাদের জীবন জীবিকার পথটা উন্মুক্ত রাখা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, সব থেকে বড় কথা হচ্ছে মানুষের কাজ নেই।বিশেষ করে আমাদের যারা একেবারে হতদরিদ্র, তাদেরকে যেমন আমরা সাহয্য দিচ্ছি, কিন্তু নিম্নবিত্ত… এমনি ছোটখাটো কাজ করে যারা খায়. তাদের জন্যও যথেষ্ট কষ্ট… আমরা জানি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একবারে ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে- যেমন মৎস্যচাষী থেকে শুরু করে পোল্ট্রি, ডেইরি এবং কৃষিকাজ যারা করেন, বা বিভিন্ন ধরনের ছোটখাটো ব্যবসা বা ক্ষুদ্র ব্যবসা যারা করেন, প্রত্যেকের কথা চিন্তা ভাবনা করে এবং অন্যান্য দিকে খেয়াল রেখে আমরা প্রায় ১ লাখ কোটি টাকার কাছাকাছি প্রণোদনা ঘোষণা দিয়েছি এবং সেটা ভাগে ভাগে।সরকারপ্রধান বলেন, যাদের ছোটোখাটো ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের কিন্তু এখান থেকে মাত্র ২ পারসেন্ট ইন্টারেস্টে আমরা এই টাকাটা দিয়ে দিচ্ছি, সেই ব্যবসাগুলো যাতে চালু রাখতে পারেন।রাজশাহী বিভাগের জেলাগুলোতে কোভিড-১৯ রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা। তিনি বলেন, আমি খুব ভালো একটা জিনিস দেখলাম।এই জেলাগুলো এখনও সেই রকম সংক্রমিত হয়নি, যথেষ্ট ভালো আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি মনে করি, এই বিষয়টা আপনাদের ধরে রাখতে হবে।যেন আর কেউ সংক্রমিত না হয় সেদিকে বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন,সেটাই আমরা চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমরা এই দুঃসময় কাটিয়ে উঠব।আবার কলকারখানা খুলবে।আমাদের অর্থনীতি আবার সচল হবে। দুর্যোগ আসবে সেটি আবার চলে যাবে।আবার আলো আসবে।আজ বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লিখিত জেলার প্রশাসক, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সিভিল সার্জন, নার্স, রাজনীতিক, সেনাসদস্য, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ নিয়ে মতবিনিময় করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।এর আগে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চার দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮ জেলার সঙ্গে মতবিনিময় করেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ এপ্রিল ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর