April 13, 2026, 1:39 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সাংবাদিকদের জন্য  ১০ লক্ষ টাকার বিমা ঘোষণা হরিয়ানা সরকারের 

ঠাকুরগাও প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

করোনাভাইরাস সংক্রান্ত রিপোর্টিংয়ে নিযুক্ত সাংবাদিকদের জন্য ১০ লক্ষ টাকার বিমার ঘোষণা করল হরিয়ানা সরকার । বৃহস্পতিবার একথা নিজেই জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ।দেশজুড়ে লকডাউন চলাকালীন‌ ও বিভিন্ন জরুরি পরিষেবার কর্মীদের মতোই কাজ করছেন সাংবাদিকরা । বেশিরভাগ সংবাদমাধ্যমে ওয়ার্কফ্রম হোমের ব্যবস্থা করা হলেও রিপোর্টিং এবং টেকনিক্যাল কাজের জন্য  বেরতে হচ্ছে সাংবাদিকদের । সুরক্ষামূলক পোশাক ব্যবহার করা হলেও বিভিন্ন স্থানে ঘোরার ফলে সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে । অন্যদিকে এই সঙ্কটজনক পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে খবর পৌঁছে দেওয়া জরুরি । তাছাড়া সংবাদমাধ্যমের দ্বারা সচেতনতা বৃদ্ধিও সম্ভব । এ কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার ।করোনাভাইরাস পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে বহু সাংবাদিক কোভিড-১৯ পজিটিভ হয়েছেন । কেবলমাত্র মহারাষ্ট্রেই প্রায় ৫০ জন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । চেন্নাইতে  আক্রান্ত প্রায় ২০ জনেরও বেশি সাংবাদিক ।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর