April 13, 2026, 1:32 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভয়কে জয় করব,ইনশাআল্লাহ-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

mostbet

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী এবং পরীক্ষিত নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।২৩ এপ্রিল ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণের আগে বাসা থেকে সংযুক্ত হয়ে ভিডিও কানফারেন্সের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।এই সংকটকালে যারা কষ্টে আছেন, তাদের জন্য এই প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানিয়ে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  বলেন, যারা কর্ম হারিয়ে দিশেহারা, অভাবের কথা মুখে বলতে পারে না, তাদের খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই সংকটে দুটো বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে; তা হলো– এই যুদ্ধে করোনাকে মোকাবেলা করতে হবে এবং গরিব মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দৃঢ়কণ্ঠে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভয়কে জয় করব ইনশাআল্লাহ।এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কৃষকের ধানকাটা কর্মসূচিতে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেওয়ায় ধন্যবাদ জানান।পরে দেশের আলেম ওলামা, মোটরচালক লীগ, মহিলা শ্রমিক লীগ, ফটোজার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদফতর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর