April 10, 2026, 5:04 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

মহামারী মরন ব্যাধী করোনা রোগীর সঙ্গে বৈঠক ইমরান খানের, উদ্বিগ্ন ব্যক্তিগত চিকিৎসক

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

মহামারী মরন ব্যাধী করোনায় আক্রান্ত সমাজকর্মী ফয়জল ইধির কাছে থেকে অনুদান নিচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের এক সমাজকর্মীর সংস্পর্শে আসায় দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।যে কারণে শিগগিরই তার করোনা পরীক্ষা করা হতে পারে ও প্রয়োজনে আইসোলেশনে নেয়া হতে পারে।ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ফয়জল সুলতানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলি।সংবাদমাধ্যমটি জানায়, পাকিস্তানের প্রয়াত সমাজকর্মী, ইধি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল সাত্তার ইধির ছেলে ফয়জল ইধি গত সপ্তাহে ইসলামাবাদে ইমরানের সঙ্গে বৈঠক করেন।এ সময় প্রধানমন্ত্রীর করেনা তহবিল ফান্ডে ১০ মিলিয়ন ডলার অনুদান দেন ইধি।গতকাল ২১ এপ্রিল ২০২০ ইং তারিখ মঙ্গল বার তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়। এ খবরের পরই ইমরান খানের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ফয়জল সুলতান।গতকাল ২১ এপ্রিল ২০২০ ইং তারিখ মঙ্গলবার ফয়জল সুলতান জানান, ইমরানের শরীরে করোনা সংক্রামিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জরুরি ভিত্তিতে তার করোনা পরীক্ষা করাতে হবে।প্রয়োজন পড়লে আইসোলেশনেও যেতে হতে পারে।পাকিস্তানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২৫ জন। এ নিয়ে দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৯ হাজার ৫৬৫ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ২০১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩ জন।

প্রাইভেট ডিটেকটিভ/২২ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর