April 15, 2026, 4:45 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রমজানে কিছু কিছু ফ্যাক্টরি খোলা রাখতেই হবে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিঃ প্রাইভেট ডিটেকটিভ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার শর্ত মেনেই রমজান মাসে কিছু কিছু ফ্যাক্টরি খোলা রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সামনে রমজান মাস।আমরা তো সবাইকে বসিয়ে রাখতে পারব না।কিছু কিছু ফ্যাক্টরি খোলা রাখতেই হবে।তবে সবাইকে একসঙ্গে আনা যাবে না এবং সুরক্ষা দিয়ে সীমিত আকারে তাদের আনার ব্যবস্থা করতে হবে।গতকাল ২০ এপ্রিল ২০২০ ইং তারিখ সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।গত ৫ এপ্রিল পোশাক কারখানাগুলো খুলে দেয়ার বিষয় তুলে ধরে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সুপারভাইজারকে দিয়ে শ্রমিকদের ফোন করিয়ে ডেকে আনা কোনোভাবেই ঠিক হয়নি।মাইলের পর মাইল হেঁটে এসেছে, অনেক বাবা তার মেয়েকে নিয়ে এসেছেন।যে সময় গাড়ি বন্ধ ছিল।গার্মেন্টস মালিকদের উদ্দেশ্যে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শ্রমিকদের আনার  ব্যবস্থা যেমন করতে হবে তেমনি কর্মস্থলে নেয়ার ব্যবস্থাও করতে হবে।গাজীপুরে শিল্প কারখানা খোলা রাখার বিষয়ে  , প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘এটা ইন্ড্রাস্টিয়াল বেল্ট, আমাদের লক্ষ্য আছে কিছু কিছু প্রতিষ্ঠান খোলা রাখার। বিশেষ করে যারা রপ্তানি বেজড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেন, ‘লকডাউন নিশ্চিত করে সীমিত পর্যায়ে হলেও উৎপাদন অব্যাহত রাখতে হবে। সেটি কীভাবে করা যায় নিশ্চিত করতে হবে। তবে এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার শর্ত মেনেই কাজ করতে হবে।গার্মেন্টস মালিকরা করোনার সুরক্ষা সামগ্রী তৈরির নামে অন্য কাজ করছেন এবং কিছু গার্মেন্টস কারখানার সমন্বয়ের অভাবে গাজীপুর জেলা আজ করোনা আক্রান্ত বলেও ভিডিওতে কনফারেন্সে অভিযোগ করেন পুলিশ সুপার শামছুন্নাহার।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেন, ‘আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব। আমি পরবর্তীতে গার্মেন্টস মালিকদের সঙ্গে বসব।

প্রাইভেট ডিটেকটিভ/২১ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর