গাইবান্ধায় ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা আটক
ডিটেকটিভ নিউজ ডেস্ক
গোবি
ন্দগঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার রংপুর সুগার মিলের সামনে থেকে তাদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাইবান্ধা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি কেএম মেহেদি হাসান বিষয়টি জানান। আটকরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের ছালজার হোসেনের ছেলে হেলাল (২৭), একই উপজেলার পোন্তইর আমবাড়ী গ্রামের জাহান বক্সের ছেলে মাসুদ (২৬), দক্ষিণ শিবপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে সাব্বির হোসেন (২৪) ও সাঘাটা উপজেলার মৃত আফছার উদ্দিনের ছেলে খলিলুর রহমান (৩৮)। কেএম মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সুগার মিলের সামনে অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।