April 10, 2026, 12:17 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

চট্টগ্রামে আড়াই হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

চট্টগ্রামে আড়াই হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নগরীর নতুন ফিশারিঘাট এলাকা থেকে আড়াই হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বৃহস্পতিবার রাতে বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট এলাকা থেকে মোহাম্মদ কামাল (২২) ও নুর কামালকে (১৮) গ্রেফতারের কথা জানান অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক জিল্লুর রহমান। তিনি বলেন, দুজনই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ইয়াবা নিয়ে বিক্রির জন্য তারা চট্টগ্রামে এসেছিল। তারা এক সপ্তাহ আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন বলে পুলিশকে জানিয়েছেন। মিয়ানমারে দমন-পীড়নের শিকার ৫ লাখের বেশি রোহিঙ্গা গত এক মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই শরণার্থীদের কক্সবাজারের মধ্যে রাখার পরিকল্পনা সরকারের থাকলেও নানা ফাঁক গলে তাদের ছড়িয়ে পড়ার খবরও আসছে।

Share Button

     এ জাতীয় আরো খবর