April 8, 2026, 2:18 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার সব স্কুল, কলেজ এবং শপিংমল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারতের মহারাষ্ট্র প্রশাসন

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার সব স্কুল, কলেজ এবং শপিংমল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারতের মহারাষ্ট্র প্রশাসন।গতকাল ১৫ মার্চ ২০২০ ইং তারিখ রোববার দেশটিতে নতুন মোট ১৯ জন করোনা রোগী শনাক্তের পর এ নির্দেশনা দিল উদ্ধভ ঠাকরে সরকার।ভারতের কেন্দ্রীয় সরকারের দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রোববার রাত পর্যন্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। ১৯টি করোনা আক্রান্তের ঘটনা নথিভুক্ত হয়েছে। যার ১৫টি ঘটনাই মহারাষ্ট্রের। আক্রান্তদের মধ্যে ১৭ জন বিদেশি পর্যটক। আক্রান্ত ১০ জন এখন সম্পূর্ণ সুস্থ। মৃত্যু হয়েছে ২ জনের।মহারাষ্ট্র প্রশাসন জানায়, এখন পর্যন্ত মহারাষ্ট্রে ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাই আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব স্কুল, কলেজ এবং শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।এদিকে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য গুজরাটে মহামারী ঘোষণা করা হয়েছে। করোনা মোকাবেলার জোর প্রস্তুতি নেয়া হয়েছে সেখানে। অঙ্গনওয়াড়িসহ রাজ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।একই পদক্ষেপ নিয়েছে তেলেঙ্গানা, তামিলনাডু, দিল্লি, উড়িষ্যা, কর্নাটক এবং জম্মু-কাশ্মীর।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ মার্চ ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর