April 9, 2026, 8:07 pm

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রংপুরের মোমিনপুরে উদ্ধার বস্তাবন্দী লাশের পরিচয় মিলেছে

আবুল হোসেন বাবলু,বিশেষ প্রতিনিধি রংপুরঃ
রংপুরের মোমিনপুরে উদ্ধার বস্তাবন্দী লাশের পরিচয় মিলেছে, পুলিশ জানায় লাশের সাথে পাওয়া কাগজ পত্রের সুত্র ধরে তার ঠিকানা নিশ্চিত করা গেছে  সে দিনাজপুর জেলার ফুলবাড়ি সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
 ১৬ ফেব্রুয়ারী রোববার সকালে রংপুরের মোমিনপুরে ব্রিজের নিচ থেকে এক কলেজছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করছে পুলিশ। পুলিশের ধারণা শ্বাসরুদ্ধ করে হত্যার পর কেউ তার লাশ ফেলে রেখে পালিয়ে গেছে।
সেচ ক্যানেলের ওপর ব্রিজের নিচে বস্তাবন্দী অবস্থায় একটি লাশ দেখতে পায় মোমিনপুর পালপাড়ার লোকজন। খবর পেয়ে দূর-দূরান্তের লোকজনও লাশ দেখতে ভিড় করে। কিন্তু কেউ তাকে চিনতে পারেনি। ঘটনাস্থল থেকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায় বলে জানান মমিনপুর ইউপি চেয়ারম্যান কল্পনা আক্তার । এসময় র‍্যাব, পিবিঅাই, সিঅাইডির ক্রাইমসিন সদস্যরাও ঘটনাস্থলে যায়।
প্রাথমিকভাবে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে র‍্যাব, পিবিঅাই, সিঅাইডির ক্রাইমসিন সদস্যরা। রংপুর সদর কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, লাশের সঙ্গে পাওয়া  আলামত থেকে তরুণীর পরিচয় জানা গেছে। তরুণী দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী রুমাইয়া অাক্তার রূমি (২০) বলে জানান তিনি। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার মাধপুর ইউনিয়নে। তার বাবার নাম বদরুজ্জামান বলে জানা গেছে।
হত্যার  আগে তাকে ধর্ষণ করা হয়েছে কী না তা নিশ্চিত হতে তার ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানান, রংপুর সদর কোতয়ালী থানার অফিসার  ইনচার্জ সাজেদুল ইসলাম।
প্রাইভেট ডিটেকটিভ/১৬ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর