April 15, 2026, 12:57 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চীনে তেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষে বাংলাদেশিসহ নিখোঁজ ৩২

চীনে তেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষে বাংলাদেশিসহ নিখোঁজ ৩২

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

 

চীনে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে অন্য একটি কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ রয়েছেন ৩২ জন। গত শনিবার রাতের এ দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৩০ জন ইরানি এবং দুইজন বাংলাদেশি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নিউ ইয়র্ক ডেইলি নিউজ। চীনের পরিবহন মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার পূর্ব চীনের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগা ট্যাঙ্কারটিতে এক লাখ ৩৬ হাজার টন তেল ছিল। সংঘর্ষের পর এটিতে আগুন ধরে যায়। ট্যাঙ্কারটির ৩২ ক্রু’র মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। তারা সবাই নিখোঁজ রয়েছেন। তবে জাহাজটির ক্রুদের উদ্ধার করা হয়েছে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর