April 12, 2026, 10:24 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সুন্দরগঞ্জে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গ্রেফতার

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

mostbet

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে

অভিযান চালিয়ে আতোয়ার রহমান (১৯) নামে এসএসসি ও এসএসসি সমমান পাশ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ (গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।
শনিবার দুপুরে এ নিয়ে র‌্যাব-১৩ (গাইবান্ধা) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধীনায়ক সিপিসি-৩ এর এএসপি মুন্না বিশ্বাস স্বাক্ষরিত প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য উক্ত গ্রামের সাহাব উদ্দিনের পুত্র। সে চলতি এসএসসি ও এসএসসি সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণামূলক পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল উজান বোচাগাড়ি গ্রাম থেকে আতোয়ার রহমানকে গ্রেফতার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর