April 10, 2026, 4:49 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ
প্রতিকি ছবি

চৌগাছায় কেন্দ্র সচিবসহ ৫ শিক্ষক বহিস্কার

বিল্লাল হুসাইন,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

গতকাল ৩ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ সোমবার যশোরের চৌগাছায় ২০১৮ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেয়ায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিবসহ কেন্দ্র কমিটির পাঁচ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।একই সাথে উপজেলা বিআরডিবি কর্মকর্তা আনিছুর রহমানকে নতুন কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।অব্যাহতিপ্রাপ্তরা হলেন চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব ও একই স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, কেন্দ্র কমিটির সদস্য যথাক্রমে একই স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল জলিল, সিনিয়র শিক্ষক সালমা খাতুন, সহকারী শিক্ষক লাকি আক্তার ও ক্রীড়া শিক্ষক রবিউল ইসলাম। অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্র সচিব ও চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, সোমবার প্রথমদিনের বহুনির্বাচনী (সৃজনশীল) পরীক্ষা শেষে দেখা যায় কেন্দ্রের পরীক্ষার্থী সলুয়া মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয় ও অন্য একটি স্কুলের ১৯ জন রেগুলার পরীক্ষার্থীকে ২০১৮ সালের প্রশ্নে (যে প্রশ্নে ক্যাজুয়ালদের নেয়ার কথা) পরীক্ষা নেয়া হয়েছে এবং ২ জন ক্যাজুয়াল পরীক্ষার্থীকে ২০২০ (রেগুলারদের নেয়ার কথা) পরীক্ষা নেয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি তৎক্ষণাৎ যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করি। পরে তাদের লিখিত পরীক্ষা সঠিক প্রশ্নে নেয়া হয়েছে। তিনি বলেন বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভূল। এতে শিক্ষার্থীদের রেজাল্টে কোন প্রভাব না পড়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলে নিশ্চিত করা হয়েছে।আজিজুর রহমান আরো বলেন এ ঘটনায় আমিসহ পরীক্ষা কমিটির পাঁচ সদস্যকেই অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা বিআরডিবি কর্মকর্তা আনিছুর রহমানকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর