April 7, 2026, 11:56 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রাজারহাটে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ রেজাউল হক,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

mostbet

আগামী প্রজন্মকে সৎ যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক এবং নৈতিকতা ও মূল্যবোধ যুক্তি নির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতে কুড়িগ্রামের রাজারহাটে মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জামান জানান, রাজারহাট উপজেলার ৪১ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৯টি দাখিল মাদরাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ২০ জানুয়ারি থেকে গতকাল ৩০ জানুয়ারি পর্যন্ত এ প্রতিযোগিতা চলে।বিতর্কের বিষয় ছিল “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এতে সততা সংঘের শিক্ষার্থী সহ ৬ষ্ঠ থেকে দশম শ্রেশির শিক্ষার্থীগণ অংশ নেয়। বৃহস্পতিবার(৩০ জানুয়ারী) কানুরাম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সেকেন্দার আলী বাবলু, শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল আউয়াল মন্ডল, সুপার মোঃ সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক আঃ হামিদ বসুনীয়া প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/০১ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর