April 9, 2026, 11:11 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

লিভারপুল, ম্যানইউ এফএ কাপের চতুর্থ রাউন্ডে

লিভারপুল, ম্যানইউ এফএ কাপের চতুর্থ রাউন্ডে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লিভারপুলের হয়ে ভার্জিল ফন ডিকের অভিষেকটা হল স্বপ্নিল। ম্যাচের শেষ দিকে তার গোলে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছেছে ইয়ুর্গেন ক্লপের দল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ইংল্যান্ডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে শুক্রবারের অন্য ম্যাচে ডার্বি কাউন্টিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে তাদের সঙ্গী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

৩৫তম মিনিটে জেমস মিলনারের পেনাল্টি গোলে এগিয়ে যায় লিভারপুল। ৬৭তম মিনিটে জিলফি সিগার্ডসনের গোলে সমতা ফেরায় এভারটন। সাউথ্যাম্পটন থেকে কদিন আগে যোগ দেওয়া ফন ডিকের ৮৪তম মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

ওল্ট ট্র্যাফোর্ডে তৃতীয় রাউন্ডের ম্যাচে গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয় ইউনাইটেডকে। ৮৪তম মিনিটে জেসে লিনগার্ডের গোলে এগিয়ে যায় জোসে মরিনিয়োর দল। ৯০তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন রোমেলু লুকাকু।

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর