April 10, 2026, 3:45 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

লালপুরে শ্রী সুন্দরী স্কুল এন্ড কলেজে সার্ধশত বছর উৎসব

নাহিদ হোসেন,লালপুর(নাটোর) প্রতিনিধি:

mostbet

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড বি এম কলেজের সার্ধশত (১৫০) বছর উৎসব অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপি অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পতাকা উত্তোলন ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নামের তালিকার ফলক উন্মোচন, পায়রা অবমুক্ত করণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে সার্ধশত বছর উদযাপন কমিটির আহবায়ক ও লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দীক পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা জজ তাহামউল্লাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, সুপ্রিম কোর্টের এ্যাডঃ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার, শহীদ মমতাজ উদ্দীনের পুত্র শামীম আহম্মেদ সাগর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহামুদুল হক মুকুল সহ প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/১১ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর