April 10, 2026, 11:58 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে গতকাল রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন স্লোগান লিখে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

মোঃ শফিকুল ইসলাম,ঢাকা উত্তর সিটি ব্যুরো প্রধানঃ

mostbet

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে গতকাল রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন স্লোগান লিখে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ০৭ জানুয়ারি ২০২০ ইং তারিখ মঙ্গলবার রাতে র‌্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সরওয়ার-বিন-কাশেম বলেন, ‘ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে বিস্তারিত আজ ০৮ জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার সকালে র‌্যাবের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।গ্রেফতারকৃত ব্যক্তি ধর্ষক বা এ ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে কি না এ ব্যাপারে প্রশ্ন করা হলে ওই কর্মকর্তা বলেন, ‘গতকাল ০৭ জানুয়ারি ২০২০ ইং তারিখ মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গী থেকে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব আটক করে সদর দফতরে নিয়ে আসে।জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব নিশ্চিত হয়-ধর্ষণের ঘটনার সঙ্গে ওই যুবকের সংশ্লিষ্টতা রয়েছে।প্রসঙ্গত, গত ০৫ জানুয়ারি ২০২০ ইং তারিখ রবিবার রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে অজ্ঞাত এক যুবক। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ৩০-৩৫ বছরের এক যুবককে আসামি করেছেন।সিআইডির ক্রাইম সিন বিভাগ ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে।ওই ছাত্রীর চিকিৎসায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে। স্বাস্থ্য পরীক্ষার পর ঐ ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

প্রাইভেট ডিটেকটিভ/০৮ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর