কবীর হোসেন,আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় সাবেক উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের জন্মদিন পালিত হয়েছে। ৪ জানুয়ারী বিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ ডালিম ও জেলা ছাত্রলীগের সহসভাপতি তন্ময় উদ্দৌল্লাহ নেতৃতে ব্যান্ডপার্টির নিয়ে একটি বর্নাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাডাঙ্গা উপজেলা আ.লীগের কার্যালয়ে শেষ হয়। র্যালীতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এসময় বক্তব্য দেন, উপজেলা সভাপতি আ.লীগের সভাপতি শেখ আকরাম হোসেন,পৌর আ.লীগের সভাপতি সাইফুর রহমান সাইফার, উপজেলা আ.লীগের সহসভাপতি আশরাফউদ্দিন তারা,উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলিমুজ্জামান সুজা, সাবেক উপজেলা য্বুলীগের সভাপতি আহসানউদৌল্লাহ রানা ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. এনায়েত হোসেন প্রমূখ।পরে দলটির নেতাকর্মীরা সেখানে একটি বিশাল কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান পালন করেন।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ জানুয়ারি ২০২০/ইকবাল